ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের নাম টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছে। বুধবার (০২ অক্টোবর) ‘টাইম ১০০ নেক্সট ২০২৪’ শিরোনামে এই তালিকা প্রকাশ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে লিখেছে, আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে।


আরও লিখেছে, মাত্র ২৬ বছর বয়সেই বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন তিনি। সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম অন্যতম ছাত্রনেতা যিনি শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী হওয়া আন্দোলন শুরু করেছিলেন।


তার সম্পর্কে আরও বলা হয়েছে, গোয়েন্দা সংস্থার নির্যাতনের শিকার হওয়ার কয়েক দিন পরই তিনি শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করেন। এরপর সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান হাসিনা।


এ ছাড়া ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলামের থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে টাইম ম্যাগাজিনে। তারা বলেছে, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা। যেটি গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে বিঘ্নিত হয়েছে। নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনকে বলেছেন, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বন্ধ হতে হবে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে।


ads
ads
ads

Our Facebook Page

↑